আজ, Thursday


৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বোচাগঞ্জে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বোচাগঞ্জে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

মোঃ আসাদ আলী : দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের জালিহোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— জালিহোর গ্রামের ললিত দেব শর্মার দুই ছেলে মিলন দেবশর্মা (৩৫) ও মাখন চন্দ্র দেবশর্মা (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) শামীম আক্তার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে জালিহোর এলাকার ললিত দেব শর্মার বসতবাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় মিলন ও মাখনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৫.৪০ গ্রাম ওজনের ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৬, জিআর নং-৮২, তারিখ: ৩০/০৭/২০২৬)।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাদকের বিস্তার রোধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com