আজ, Sunday


১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ফুটবল শুধু খেলা নয় এটা একটি আবেগ একটি জীবনধারা

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ফুটবল শুধু খেলা নয় এটা একটি আবেগ একটি জীবনধারা
সংবাদটি শেয়ার করুন....
 আশরাফুল শ্রাবন,  টঙ্গী প্রতিনিধি, গাজীপুর :
এই ধারাবাহিকতা সামনে রেখে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে গাজীপুরের টঙ্গী ৪৮ নং ওয়ার্ডে শুরু হয়েছে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু’র উদ্যোগ ও আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় টঙ্গীর বনমালা রোডস্থ হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল মোমেন এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমি দর্শক ও বিপুলসংখ্যক তরুণ-যুবক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ সরাফত আলী তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। তিনি এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কাজী মইনুল ইসলাম মনুকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আহ্বান জানান।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা কাজী মইনুল ইসলাম মনু জানান, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই তিনি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে। এই আন্তঃ ফুটবল টুর্নামেন্টে ১৫ মিনিটের নক-আউট পদ্ধতিতে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় হাজী মার্কেট একাদশ ও দক্ষিণ বনমালা একাদশ মুখোমুখি হয়। পর্যায়ক্রমে নক-আউট পদ্ধতিতে বাকি দলগুলো খেলায় অংশ নেবে। এলাকাবাসীর মতে, কাজী মইনুল ইসলাম মনু’র এ ধরনের ক্রীড়া উদ্যোগ তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং এলাকায় ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box
advertisement

Posted ৮:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com