
শেরপুর প্রতিনিধি:
“শিক্ষাই জাতির ভবিষ্যৎ, আর তরুণরাই সেই ভবিষ্যতের নেতৃত্ব” এই বিশ্বাসকে সামনে রেখে শেরপুর সদরের কলেজগুলোর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর সদর কলেজ বিভাগ কর্তৃক আয়োজিত Youth Summit 2026 অনুষ্ঠিত হয় । ১৮ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে নয়টায় শেরপুর সরকারী কলেজ মাঠে ভেন্যু নির্ধারিত থাকলেও অনার্স ৩য় বর্ষে পরীক্ষার কারণে পরে স্থান পরিবর্তন করে খোয়ারপাড় দিঘারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
এসময়ে শেরপুর সদর উপজেলা বিভিন্ন কলেজ ও আলিম মাদ্রাসার শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সদস্য (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর আসনের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর, মাওলানা মোঃ হাফিজুর রহমান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
হাফেজ রাশেদুল ইসলাম বলেন, আমাদের সু-নির্ভর দেশ গড়ে তুলার জন্য আমাদেরকে দক্ষ জনবল ও একদল যোগ্য মানুষ দরকার যাদের মধ্যে মেধা যোগ্যতার পাশাপাশি নৈতিকতা থাকবে। তিনি আরও বলেন,বাংলাদেশকে আর কোনভাবে ভারতীয় আদিপত্যবাদের করত রাজ্যে পরিনত হতে দিবনা। আর আমাদের প্রত্যেকটি গ্রাম-মহল্লা থেকে মেধা,যোগ্যতার স্বাক্ষর রেখে আমরা নৈতিক নেতৃত্ব হিসাবে গড়ে উঠবে।
প্রধান অতিথি সাদ্দাম বলেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনাদের এই সময়টা ডিসিশন নেওয়ার আপনাদের লাইভটা কোনদিকে ধাবিত হবে। আপনাদের ক্যারিয়ার কিভাবে গড়বো। কোন বাধার কারণে যেন আপনাদের ঝড়েপড়তে না হয়। তার জন্য তোমাদের নিজেকে তৎপর থেকে অধ্যবসায় উপর গুরুত্ব দিতে হবে। আজকের এই ইয়ুথ সামিটে তোমাদের মূল্যবোধ,মেধা আর নেতৃত্বের সংমিশ্রণে মুখরিত। আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ উন্নত ও মডেল দেশ গড়ে তোলা ।
তরুণদের শিক্ষা, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং ক্ষমতায়নের মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্বগুণ বিকশিত করে, যাতে তারা নিজেদের এবং তাদের সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
ডিজিটাল রূপান্তর, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য শান্তি ও ন্যায়বিচার, এবং যুব-নেতৃত্বাধীন উদ্ভাবনে তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যেকোন সময়ে তাদের উদ্ভাবনী সমাধান নিয়ে আসে। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীগন।