আজ, Sunday


১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : বিমানের প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় ২৯ জানুয়ারি রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিটে ছেড়ে আসবে এবং একই দিন স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উদ্বোধনী এই ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী ভ্রমণ করেছেন। ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে প্রথম ফ্লাইট বিজি-৩৪১ যাত্রা করে। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান। এ সময় মন্ত্রণালয়, বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানের প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় ২৯ জানুয়ারি রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিটে ছেড়ে আসবে এবং একই দিন স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উদ্বোধনী এই ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী ভ্রমণ করেছেন। ২৯ জানুয়ারি থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে করাচি পৌঁছাবে রাত ১১টায়। আবার করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টা ০১ মিনিটে ছেড়ে এসে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপিত হলো। এই রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, শিক্ষা বিনিময় প্রসার এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com