আজ, Wednesday


১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শেরপুরে নারী সাংসদ ডাঃ প্রিয়াঙ্কার চমক 

সোমবার, ১৫ জুন ২০২৬
শেরপুরে নারী সাংসদ ডাঃ প্রিয়াঙ্কার চমক 
সংবাদটি শেয়ার করুন....
জে.এ তারেক , শেরপুর জেলা:
জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটি লোকবল সংকটের কারণে দীর্ঘ পায় পাঁচ বছর পর সংরক্ষিত নারী আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সংসদে উত্থাপনের ৫ কর্ম দিবসের মধ্যেই উদ্বোধন হলো আইসিইউ ইউনিটি। ১৪ জুন রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি শেরপুর জেলা সদর হাসপাতালের এই আইসিইউ ইউনিট উদ্বোধন ঘোষণা করেন। পরে বেলা সাড়ে তিনটায় জেলা সদর হাসপাতালের নবম তলায় আইসিইউ ইউনিটটির দরজায় ফিতা কেটে উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া, বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে, করোনা কালীন সময়ে প্রায় পাঁচ বছর আগে ৫ কোটি টাকা ব্যয়ে জেলা হাসপাতালের নবম তলায় এই আইসি ইউনিটটি স্থাপন করা হয়। কিন্তু লোকবল সংকটের কারণে দীর্ঘদিন যাবত আইসিইউ ইউনিটটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে এ বিষয়ে গত ৭ জুন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলার স্বাস্থ্য বিভাগ এবং জেলা সদর হাসপাতালে দূরাবস্থার কথা তুলে ধরেন। একই সঙ্গে লোকবল সংকটের কারণে ওই আইসিইউ ইউনিটি বন্ধ থাকার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এ বিষয়ে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া বলেন, আজকে মন্ত্রী মহোদয় জুম মিটিং এর মাধ্যমে আমাদের আইসিইউ ইউনিটি উদ্বোধন করেছেন। সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে আমরা আইসিইউ ইউনিট কার্যক্রম চালু করবো। তবে পূর্ণাঙ্গ লোকবল পেতে আরো সময় লাগবে সেক্ষেত্রে আইসিইউ ইউনিটটি পুরোপুরি চালু হতে আরো সময় লাগবে। এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আজ বহুকাঙ্খিত শেরপুর জেলা হাসপাতালের আইসিইউ ইউনিটি উদ্বোধন করা হলো। আগামী দিনে অন্যান্য যেসব সমস্যা ও লোকবল সংকট রয়েছে তা সমাধানের জন্য চেষ্টা করা হবে। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেন, গত ৭ জুন জেলার স্বাস্থ্য বিভাগের দুরাবস্থা এবং আইসিইউ ইউনিট চালুর বিষয়ে দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সংসদ অধিবেশন শেষে আমাকে এ বিষয়ে লিখিত ভাবে জানানোর কথা বললে আমি লিখিত আবেদন দেই। এরই প্রেক্ষিতে আজ তিনি মাত্র পাঁচ কর্ম দিবসের মধ্যে আমাদের শেরপুরের আইসিইউ ইউনিটটি লোকবল নিয়োগ নিয়োগ সহ উদ্বোধন করেন। ইনশাল্লাহ আগামীতে আমি শেরপুরের স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সকল সমস্যার সমাধান এভাবেই যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com