আজ, Monday


১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রবিবার, ১৭ মে ২০২৬
ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

এম,শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো.শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধানকলের মালিক, কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন কৃষক ও মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪৯ টাকা দরে ২ হাজার ৬১৯ মেট্রিক টন চাল এবং কেজিপ্রতি ৩৬ টাকা দরে ১ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকদের প্রতি তিনি আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com