আজ, Wednesday


১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম

বুধবার, ১৭ জুন ২০২৬
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

এম, শাহজাহান : ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার, হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, গ্রহণযোগ্যতা এবং মানদন্ডের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করেন শেরপুর জেলা পুলিশ।

সভায়, শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে সম্মান জনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। এসময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলা সমূহের সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com