আজ, Friday


২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে  স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে  স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....
জে.এ তারেক, শেরপুর জেলা প্রতিনিধি :
সোমবার  শেরপুর সরকারি কলেজে  স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল- “স্মার্ট ফোনই শিক্ষার্থীকে পাঠ বিমুখ করছে” এবং “দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইন নয় দরকার সচেতনতা”। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুর, কালেক্টরেট স্কুল, পুলিশ লাইন্স স্কুল ও শাহীন স্কুল শেরপুর সহ ৪ টি দল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ এবং বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিব শংকর কারুয়া । বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জনাব মো: মুতাসিম বিল্লাহ। বিচারকের দায়িত্বে ছিলেন জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা, শেরপুরের জাতীয় পর্যায়ের বিতার্কিক এমদাদুল হক রিপন এবং সমাজসেবা অধিদপ্তরের হাসান শরাফত। সাহিত্য পরিষদের আয়োজক কমিটির সদস্যদের ভিতরে উপস্থিত ছিল রিয়াদ ইসলাম এবং রাফিয়াদ ফেরদৌস এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত শিক্ষক-শিক্ষিকা। অনুষ্ঠানটি ৩ টি রাউন্ডে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এবং কালেক্টরেট স্কুলের ভিতরে বিজয়ী হয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল। দ্বিতীয় রাউন্ডে শাহীন স্কুল এবং পুলিশ লাইন্স স্কুলের ভিতরে বিজয়ী হয় পুলিশ লাইন্স স্কুল। ফাইনাল রাউন্ডে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এবং পুলিশ লাইন্স স্কুলের মধ্যকার বিতর্কে চ্যাম্পিয়ন হয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুর। সেরা বক্তার সম্মাননা পান সৃষ্টি সেন্ট্রাল স্কুলের দলনেতা সাদনান সাদিক আরাফ। পরিশেষে বিচারক এবং অতিথিদের মূল্যবান বক্তব্য এবং পুরষ্কার বিতরণের মাধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com