আজ, Saturday


২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

শনিবার, ২০ জুন ২০২৬
টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 
সংবাদটি শেয়ার করুন....
আশরাফুল শ্রাবন, টঙ্গী  প্রতিনিধি :

১৯ জুন (শুক্রবার) বাদ আসর মিলগেট এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওয়ার্ড আমীর মুক্তার হুসাইন মুন্সী। বিশিষ্ট ব্যবসায়ী ও ৫৫ নং ওয়ার্ড কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম, আবুল মান্নান, সিরাজুল ইসলাম, নূর নবী পারভেজ, নূর ইসলাম সুমন, আশিকুর রহমান, মাওলানা মুরশিদ আলম, আবু সাঈদ মোড়ল, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, শাহাদাত হোসেন রাব্বি, জহিরুল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোনা সভায় বক্তারা বলেন, ঈদ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সেবামূলক রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে সাইফুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com