আজ, Friday


২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রাজধানীর হাজারীবাগ গরুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা

শুক্রবার, ২২ মে ২০২৬
রাজধানীর হাজারীবাগ গরুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মিকাইল হোসেন : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রাজধানীর হাজারীবাগ এলাকার গরুর হাঁটে জমে উঠেছে কোরবানি পশুর বেচা-কেনা । ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জুড়ে চলছে দরদাম, পশু দেখাশোনা ও কেনা-বেচার ব্যস্ততা। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু এনে হাটে তুলেছেন ব্যবসায়ীরা। হাট ঘুরে দেখা যায়, ছোট মাঝারি ও বড় আকারের দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু নিয়ে সাজানো হয়েছে সারি সারি খামার ও অস্থায়ী স্টল।

বিশেষ করে দেশী গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অনেকেই পরিবার নিয়ে এসেছে পছন্দের পশু খুঁজতে। কেউ আবার বাজেট অনুযায়ী মাঝারি আকারের গরু কেনার চেষ্টা করছেন। ব্যবসায়ীরা জানান এ বছর পশু ও খাদ্যের দাম পরিবহন খরচ এবং শ্রমিক ব্যয় বেড়ে যাওয়ায় গরুর দাম ও কিছুটা বেশি। তবে ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক ব্যবসায়ী দর দামে ছাড় ও দিচ্ছেন। চুয়াডাঙ্গা,কুষ্টিয়া, রাজশাহী, ঝিনাইদহ, মাগুরা,পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা আশা করছেন, ঈদের আগের শেষ কয়েকদিনে বিক্রি আরো বাড়বে। হাঁটে আসা আর এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার একটু বেশি দাম মনে হচ্ছে। তারপরও কোরবানি দেওয়ার জন্য ভালো একটি গরু কিনতে এসেছি।”আর এক ব্যবসায়ী জানান, এবার হাঁটে গরুর সরবরাহ ভালো আছে। এখন ক্রেতা বাড়ছে, তাই বেচা কেনা জমে উঠেছে।

ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাঁটে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ বুথ, পশু চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মোবাইল ব্যাংকিং লেনদেন সুবিধা রাখা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা স্বস্তিতে কেনা-বেচা করতে পারছেন। হার্ট সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের দুই থেকে তিন দিন সবচেয়ে বেশি কেনা-বেচা হয়। তাই সে সময়ে হাজারীবাগ গরু হাটে মানুষের ভিড় আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কোরবানির পশু কিনতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে মানুষ এই হাঁটে বের করছেন জমজমাট এই হাট এখন যেন নগরবাসীর ঈদ প্রস্তুতি অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com