আজ, Tuesday


১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল

মঙ্গলবার, ১২ মে ২০২৬
টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল শ্রাবন : গনভোটের রায় বাস্তবায়নের দাবীতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঘোড়াশাল কালীগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে টঙ্গী পূর্ব থানার সামনে এসে শেষ হয় মিছিলটি।

এতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা এনসিপির আহবায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব মঈন আহাম্মেদ, যুগ্ম সদস্য সচিব আরিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ এনসিপির নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জুলাই শহীদের রক্তের উপর ক্ষমতায় গিয়ে গনভোটের জনরায় বাস্তবায়ন নিয়ে গড়িমসি করেছে। অবিলম্বে জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com