
মোস্তাফিজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (৪৫ তম) শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর (৪৫তম) শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০টি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে)১১টায় দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি,দিনাজপুর জেলা বিএনপি জনাব মোঃ মোকারম হোসেন,দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জনাব মোঃ আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মুরাদ আহমেদ।সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ,দেশ প্রেম ও জাতীয়তাবাদী দর্শনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী শাহাদাত বার্ষিকী সফল ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মৃত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ওপর আলোকপাত করেন।এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য জনাব মোঃ সৈয়দ জাহাঙ্গীর আলম তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।