আজ, Monday


১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী

সোমবার, ১৮ মে ২০২৬
মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : সেবামূলক, মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখার সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী, কো-চেয়ারম্যান এ্যাপোলো হাসপাতাল টাঙ্গাইল এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদ।

দেশের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে ১৫ মে, ২০২৬ (শুক্রবার) রাজধানীর মালিবাগ মোড়ে অবস্থিত ‘স্কাই সিটি হোটেল’-এ জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন ২)’।

সোহানা ফ্যাশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লুবনা আক্তার। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ আকাশ।

এবারের অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ, চলচ্চিত্র ও টেলিভিশন সেলিব্রেটি, সফল ব্যবসায়ী এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের পাশাপাশি সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন এটিএন বাংলা।

আয়োজক প্রতিষ্ঠান ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ’-এর পক্ষ থেকে লুবনা আক্তার জানান, এই উদ্যোগের মাধ্যমে সৃজনশীল এবং সাহসী ব্যবসায়িক প্রচেষ্টাকে উৎসাহিত করা হচ্ছে, যা জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন রহমান, মোহাম্মদ ইমরান, ডেবিড সরকার,শাখাওয়াত হোসেন শুভ, মোঃ রুহুল আমিন সালমান, মোঃ আপেল মাহমুদ,ইসমাইল হোসেন রকি,হুমায়ুন সরকার, সারওয়ার হোসেন, গোলাম শাহরিয়ায় কবির,লায়ন এস,কে মমিনুল ইসলাম, শামীম রেজা,রেহেনা আক্তার কাজল।

আজীবন সম্মাননা প্রদান করা হয় চিত্রনায়ক সোহেল রানা ও মোহাম্মদ আব্দুল নূর, চেয়ারম্যান সুফিয়া নূর ফাউন্ডেশন। তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছেন ডি এ তায়েব,পীরজাদা শহীদুল হারুন,রেনু রুজিনা,গৌতম সাহা,জয় চৌধুরী, ইয়ামিন হক ববি,বারিসা হক,প্রার্থনা ফারদিন দিঘী,রাজ রিপা, রবি চৌধুরী,আকাশ মাহমুদ, কুসুম শিকদার, সুলতানা ইয়াসমিন লায়লা,দেবাশীষ বিশ্বাস,এডফ খান, মৌসুমী আক্তার সালমা, নশিন আদিবা, সামন্তী সুমী,তমা রশিদ, জিকে শান্ত, উম্মে আম্মারা নাইরা প্রমূখ।

গণমাধ্যম কর্মীদের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছেন ভাবনা আহমেদ, সিনিয়র নিউজ প্রেজেন্টার এটিএন বাংলা, সিনথিয়া হক, নিউজ পেজেন্টার এটিএন বাংলা,শফিকুল ইসলাম ভূঁইয়া,সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেস ক্লাব, নাজমুল ইসলাম মন্ডল, সিটি রিপোর্টার ঢাকা টুডে। বিদেশি নাগরিক,ওয়ান জিং এবং হুইল চেয়ার ক্রিকেটার নূর মোহাম্মদ কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানটির আয়োজক লুবনা আক্তার।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২২ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com