আজ, Thursday


১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রবিবার, ১৫ মার্চ ২০২৬
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....
কাজী আসাদুজ্জামান রনী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭–এর আওতাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজধানীর ১৪ পুরানা পল্টন দারুস সালাম আর্কেড বিল্ডিংয়ের ১১তম তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক কাউন্সিলর) মোঃ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মেজর মোঃ নূরুল আহসান, মোঃ ওমর ফারুক জালাল, প্রধান সম্পাদক, ডেইলি প্রেজেন্ট টাইমস ও মহাসচিব, বাংলাদেশ এডিটরস ফোরাম; মোঃ ওবায়দুল হক, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সরকার; এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঐশী বাংলা; বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মনি, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি; এ. মান্নান, সম্পাদক ও প্রকাশক;  মোঃ মনিরুজ্জামান, প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন; মোঃ মেহেদী হাছান, সহকারী সম্পাদক, দৈনিক চৌকস; মোঃ মিজানুর রহমান চৌধুরী, সভাপতি, গাজীপুর জেলা কমিটি, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন; মোঃ মনিরুজ্জামান অপূর্ব, এটিএন নিউজ; মোঃ আসাদুজ্জামান রনি, সিনিয়র স্টাফ রিপোর্টার,  দৈনিক বাংলাদেশ সমাচার; এবং মোঃ আজিম, প্রতিষ্ঠাতা, প্রতিবাদী কণ্ঠ সংগঠন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম সুমন, সম্পাদক, দৈনিক জন প্রশাসন; এটিএম মাহবুল আলম কমল, সম্পাদক, সাপ্তাহিক বিশ্ব দর্পণ; এম এ সেলিম মিঠু, সহকারী সম্পাদক, সাপ্তাহিক বিশ্ব দর্পণ; মোসাঃ শাহনাজ সানু, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়; মোসাঃ সেহেলি জামান, সিনিয়র রিপোর্টার, দৈনিক আমার বার্তা; ইদি আমিন অ্যাপেলো, স্টাফ রিপোর্টার, দৈনিক নবচেতনা; মাসুম বিল্লাহ সুমন, ক্রাইম রিপোর্টার, দৈনিক অপরাধ জগত; রাজিয়া সুলতানা তূর্ণা, ক্রাইম রিপোর্টার, দৈনিক অপরাধ জগত; এবং মোঃ মামুন হোসেন, ক্রাইম রিপোর্টার, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ঢাকাস্থ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশিদ বলেন, “সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়বদ্ধতা পালনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।” সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় আমাদের কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত করা হবে।” ইফতার পরবর্তী সময়ে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com