আজ, Friday


১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শিবালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর আহত ৩

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিবালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর আহত ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে তার মা ও স্ত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী লিটন হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক, অভিযোগ করেন—সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা সোরহাবের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে না পেয়ে হামলাকারীরা ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে।

লিটন হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সোরহাব। তার ভাষ্য, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com