আজ, Friday


২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রেমিটেন্স যোদ্ধা শাহীন কবির প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের সেবা করে যাচ্ছেন

শুক্রবার, ২২ মে ২০২৬
রেমিটেন্স যোদ্ধা শাহীন কবির প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের সেবা করে যাচ্ছেন
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলা-এর সফিপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহিন কবির সরদার প্রবাস জীবনে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি গড়ে তুললেও মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবার মাধ্যমে এলাকাবাসীর কাছে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ইউরোপের দেশ ইতালি-তে অবস্থান করেও নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন এই প্রবাসী উদ্যোক্তা।

জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি জমান শাহিন কবির সরদার। কঠিন সংগ্রাম আর পরিশ্রমের মধ্য দিয়ে প্রবাসে নিজের ব্যবসায়িক অবস্থান তৈরি করেন তিনি। তবে ব্যস্ততার মাঝেও ভুলে যাননি জন্মভূমি ও এলাকার মানুষের কথা। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবেই পরিচিত।

মানুষের প্রয়োজনে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণেই সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন তিনি। “আলোর দিশারী” নামে একটি সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিন কবির সরদার। সংগঠনটির মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন তিনি।

প্রবাসে থেকেও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতার কারণে এলাকাজুড়ে শাহিন কবির সরদারকে নিয়ে রয়েছে ইতিবাচক আলোচনা। সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মানবিক উদ্যোগের কারণেই সফিপুর ইউনিয়নে তিনি তৈরি করেছেন আলাদা পরিচিতি ও আস্থার যায়গা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com