
শেরপুর প্রতিনিধি: জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে অদম্য জুলাই নামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শেরপুর সরকারি কলেজ গেইটে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শেরপুর সরকারি কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির, মাওঃ হাফিজুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখা সভাপতি মাসহারুল ইসলাম মিল্লাত, সেক্রোটারি মোঃ ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের বায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার আহব্বান জানান।