

মুলাদী প্রতিনিধি : মূলাদীতে ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস ও ৫আগষ্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, থানা অফিসার ইন চার্জ সোহেল রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আমিদুর রহমান হুমায়ন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী ডাক্তার মাওলানা মোঃ মোরশেদ আলম, সহকারি সেক্রেটারি মাওলানা মোতালেব হোসেন, মুলাদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মির্জা সারোয়ার, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, আলরাজি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল আহাদ ভুইয়া, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, মুলাদি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাসেল মল্লিক, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম সরদার, সাংবাদিক ঐক্যকালাম পরিষদ সভাপতি মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Posted ৯:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


