আজ, Tuesday


১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

৪৭ কেজি গাঁজাসহ পিকআপ চালক গ্রেপ্তার, যানবাহন জব্দ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৪৭ কেজি গাঁজাসহ পিকআপ চালক গ্রেপ্তার, যানবাহন জব্দ
সংবাদটি শেয়ার করুন....

শাহ সাহিদ উদ্দিন : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়। পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ ১৪ জুলাই ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ-১১ ডিউটি পালনকালে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্ত থেকে আনুমানিক ২০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি ডাবল কেবিন পিকআপ তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক মো. নুর আলম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের হাজিখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঠ-১১-৮৮৮২ নম্বরের ডাবল কেবিন পিকআপটি জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com