

আলমগীর হোসেন : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ৭নং ওয়ার্ড যুবদল নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে হুমকি ও উসকানিমূলক পোস্ট করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিপ্লব খান (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার বাসিন্দা ও কোনাবাড়ী মেট্রো থানা ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব খান অভিযোগ করেন, একই এলাকার আল-আমিন খান (৩০) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে “এধুরঢ়ঁৎ ইধংব” নামক একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন উসকানিমূলক ও হুমকিমূলক পোস্ট করে আসছেন।
ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানতে পেরে তিনি প্রথমে সংশ্লিষ্ট ফেসবুক আইডির সাথে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে অভিযুক্ত আল-আমিন খানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পারিবারিকভাবে আলোচনা শেষে শুক্রবার (২৩ মে) কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের নিকট আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

Posted ৮:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


