

মোঃ রায়হান মাহামুদ : গাজীপুরের কালীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হোটেলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ মে) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুটি মামলায় জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রাজধানী হোটেলের মালিক আলম মিয়া (৪৫)-কে ৫ হাজার টাকা এবং আল আমিন হোটেলের মালিক ওসমান (৫৫)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Posted ৮:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


