

স্টাফ রিপোর্টার : ডা. শফিকুর রহমান বলেন, আমরা তাদের (কওমি মাদরাসা) সঙ্গে ডায়ালগ করে, পরামর্শ করে এ শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়—তা করব। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ।জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেয়া হবে—এমন অপপ্রচার চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এটি একটি নির্জলা মিথ্যাচার। কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা-১৬ আসনের নির্বাচন পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. নাসির উদ্দীন। ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কর্নেল আব্দুল বাতেনের (অব.) পক্ষে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, আমরা তাদের (কওমি মাদরাসা) সঙ্গে ডায়ালগ করে, পরামর্শ করে এ শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়—তা করব। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ জামায়াতের আমির বলেন, বলা হচ্ছে মসজিদগুলো থেকে ইমামদের সরিয়ে দেয়া হবে। তো, সেই ইমামতি কি আমি করব? ইমামরা মর্যাদার সঙ্গে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। শফিকুর রহমান বলেন, আমরা সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম ও খতিব যারা থাকবেন, তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কীভাবে ওপরে তুলে ধরতে হয়।

Posted ১০:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


