আজ, Wednesday


৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পরিচালনা পর্ষদের ২৭তম সভায় এনআরবি ইসলামিক লাইফের ভবিষ্যৎ অগ্রযাত্রার রূপরেখা

বুধবার, ২৯ জুলাই ২০২৬
পরিচালনা পর্ষদের ২৭তম সভায় এনআরবি ইসলামিক লাইফের ভবিষ্যৎ অগ্রযাত্রার রূপরেখা
সংবাদটি শেয়ার করুন....

শাহ পরান হাওলাদার : ২৯ জুলাই ২০২৬ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালনা পর্ষদের ২৭তম সভা আজ (বুধবার) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব শহীদ-ই-শিরিন শারমিন এবং পরিচালকবৃন্দ জনাব আফতাব আহমেদ, জনাব ফারিয়া মোস্তাফিজ অর্নিশা, জনাব বিএম ইউসুফ আলী, জনাব মোস্তফা হেলাল কবির, জনাব জামাল উদ্দিন, জনাব ফৌজিয়া ইয়াসমীন, জনাব মোঃ নুরুল আজিম রিফাত এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব মোঃ আবু হাসান এবং কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ সালাহউদ্দীন।

সভায় কোম্পানির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পাশাপাশি কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও শরিয়াহভিত্তিক নীতিমালা অনুসরণের মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে একটি আস্থার প্রতীক হিসেবে এগিয়ে যাচ্ছে। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা কোম্পানিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।”

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার বলেন, “২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন কোম্পানির সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন। গ্রাহকসেবার উৎকর্ষ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম, দক্ষ মানবসম্পদ গঠন এবং শরিয়াহসম্মত জীবন বীমা সেবা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আগামী দিনে আরও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।”

সভা শেষে কোম্পানির সার্বিক উন্নয়ন, গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ এবং দেশের বীমা শিল্পে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র অবস্থান আরও সুদৃঢ় করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com