আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিনের  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিনের  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

শাহাদত আলী, হরিণাকুন্ডুর প্রতিনিধি :  ঝিনাইদহের হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন, রেজুলেশন ছাড়াই স্কুলের গাছ কেটে টাকা আত্মসাৎ, মৃত সভাপতির স্বাক্ষর জাল, চাকুরী দেওয়ার নাম করে টাকা নেওয়ারসহ নানা অভিযোগের তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ৩ শতাধিক। ওই বিদ্যালয়ে ১৯৯০ সালে জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন ওই গ্রামের সাহাবুদ্দিন। ২০১৩ সালে সভাপতিকে জিম্মি করে স্থানীয় প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক পদ বাগিয়ে নেয় তিনি। এরপর থেকে স্কুলের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম শুরু করেন ওই শিক্ষক।

অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে ৩ জুলাই ওই বিদ্যালয়ের তৎকালীন সভাপতি আব্দুস সালামের স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংক কণ্যাদহ শাখা থেকে ১ লাখ ৪ হাজার ৫’শ টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক সাহাবুদ্দিন। এর দুইমাস পর সভাপতি টাকা উত্তোলনের বিষয়টি জানলে তিনি প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার করে। কয়েকদফা ক্ষমা চাওয়ার পর টাকা ফেরত ও আগামীতে এ ধরনের কাজ না করার শর্তে বহিস্কারাদেশ প্রত্যাহার করে সেই কমিটি। এর আগে ওই বিদ্যালয়ের দুটি গাছ কেটে সেই টাকাও আত্মসাৎ করেন সাহাবুদ্দিন।

স্থানীয় বাসিন্দা মখলেছুর রহমান বলেন, প্রধান শিক্ষক সাহাবুদ্দিন স্বাক্ষর জালসহ নানা অনিয়ম করেছে। সেগুলো তদন্ত করে প্রমাণিতও হয়েছে। এছাড়াও তিনি ঠিক মত বিদ্যালয়ের থাকেন না।

আরেক বাসিন্দা ইমদাদুল হক বলেন, সাহাবুদ্দিন মাস্টার স্কুলের চাকরি দেওয়ার নাম করে হাবিবুরের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছিলো। টাকা দিয়ে চাকুরী না পেয়ে শোকে হাবিবুরের বাবা স্ট্রোক করে মারা যায়। তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের মৃত সভাপতি পরিমল সাধুখার স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে প্রধান শিক্ষক সাহাবুদ্দিন তার এক আত্মীয়কে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। যিনি এখনও চাকুরী করছেন।

সদ্য সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন,  প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আমার স্বাক্ষর জালসহ নানা অনিয়ম করেছে। স্কুলের অর্থকমিটি থাকলেও কেনাকাটায় তিনি তাদের কোন পরামর্শ নেন না। টাকার কোন হিসাবও তাদের কাছে দেন না। তার দুর্নীতি বিরুদ্ধে আমিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com