আজ, Thursday


২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ারসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। ডিজিটাল প্ল্যাটফর্মে ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান, কোম্পানি সচিব মামুনুর রশীদসহ উদ্যোক্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ২০২৫ সালের আর্থিক ও পরিচালনাগত সাফল্য তুলে ধরে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৫ সালে ব্যাংক সম্মিলিতভাবে ১১ হাজার ৯৭৮ দশমিক ৪৩ মিলিয়ন টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।

সভায় জানানো হয়, ব্যাংক ২০২৫ সালে ১১,৯৭৮. ৪৩ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের আমানতের পরিমাণ ৪৩৯,২৩৪. ৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমাণ ৫৫৪,৪২৪. ৫৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ২.৫১ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২৫.৭৪ (সম্মিলিত) ছিল। ২০২৫ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৩.৬২ গুন। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১,০৯৬. ১৮ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যাংকিং খাতে শীর্ষস্থানে অবস্থান করছে। ব্যাংকের আয় অনুপাতে ব্যয় ছিল ৩৯.৫৬ শতাংশ।

বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদিত মূলধন বৃদ্ধির পাশাপাশি সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারার প্রয়োজনীয় সংশোধনীও সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যাংকের ব্র্যান্ড ইমেজ, কার্যক্রমের দক্ষতা এবং সেবার মান আরও উন্নত করতে শেয়ারহোল্ডারদের গঠনমূলক পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com