আজ, Thursday


২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এনআরবি ইসলামিক লাইফ ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
এনআরবি ইসলামিক লাইফ ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
সংবাদটি শেয়ার করুন....

শাহ পরাণ হাওলাদার : ২৩ জুলাই’২০২৬ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে ক্যাশলেস সুবিধাসহ স্বাস্থ্যসেবা প্রদানে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ জামাল হাওলাদার এবং ইবনে সিনা ট্রাস্ট-এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, জনাব নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গ্রাহকগণ, সকল স্তরের কর্মকর্তা-কর্মী, কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গ ইবনে সিনা ট্রাস্টের আওতাধীন ঢাকাসহ দেশের সকল ইবনে সিনা হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টারসমূহে ক্যাশলেস সুবিধাসহ সকল ধরনের স্বাস্থ্য সেবা ও পরীক্ষা- নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় পাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com