আজ, Wednesday


২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার গৌরবময় ১২ বছর পূর্তি উদযাপন

বুধবার, ২৯ জুলাই ২০২৬
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার গৌরবময় ১২ বছর পূর্তি উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : গণমাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে পথচলা দৈনিক দিন প্রতিদিন পত্রিকার গৌরবময় ১২ বছর পূর্তি উপলক্ষে গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর- সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক -জনাব মোখতার হোসেন গাজী, প্রকৌশলী-জনাব মো:হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মো. শফিকুল ইসলাম সাদ্দাম। এছাড়াও পত্রিকার সম্পাদকমণ্ডলী, বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দৈনিক দিন প্রতিদিন পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দৈনিক দিন প্রতিদিন দীর্ঘ ১২ বছর ধরে সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়। আয়োজনে উপস্থিত অতিথিরা দৈনিক দিন প্রতিদিন-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com