

আশিকুর রহমান রনি : পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে অভিযান চালিয়ে ২১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধাক্কামারা ইউনিয়নের দলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি আরাজী শিকারপুর এলাকার বাসিন্দা জয়নুল হকের ছেলে মো. সাদেকুল ইসলাম সুমন।
পুলিশ জানায়, অভিযানের সময় সুমনের কাছ থেকে ২১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Posted ৮:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


