

গণবার্তা রিপোর্ট : ৫ আগস্ট ২০২৬ তারিখ বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও রাকাব কর্মচারী সংসদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Posted ৮:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


