

মোঃ হৃদয় চৌধুরী : বান্দরবানের আলীকদমে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ১নং সদর ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিথুন ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. শফিউল আলম, তৈন রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রিটন, আলীকদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাক, বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে আলীকদম উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব খান জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Posted ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


