

রায়হান উদ্দিন নিজামী : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি থানার অফিসার ইনচার্জ জনাব কানন সরকার, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ, থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মুহাম্মদ নাঈম বিন শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানচি উপজেলা সভাপতি জনাব আসলাম উদ্দিন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুথানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং রাষ্ট্র গঠনে নাগরিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি দেশের উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Posted ৮:২১ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


