আজ, Wednesday


৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, নির্বাহী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২৫ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন রিটেইল, এসএমই ও অ্যাগ্রিকালচার, করপোরেট, ট্রানজেকশন এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ে নেতৃত্ব দিয়েছেন। ব্যবসায়িক কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক রূপান্তরে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে চিফ রিকভারি অফিসার (সিআরও) এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারের (ক্যামেলকো) অতিরিক্ত দায়িত্বও পালন করেন।

এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের রিটেইল, এসএমই ও অ্যাগ্রিকালচার এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি. (ইবিএল) ও ঢাকা ব্যাংক পিএলসি.-সহ বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকারদের পেশাগত সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং পরবর্তীতে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করে, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে ব্যাংকটি প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন এবং ডিজিটাল ব্যাংকিং উন্নয়নে নতুন গতি পাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com