

গনবার্তা রিপোর্ট : ৪ আগস্ট টেলিটক বাংলাদেশ লিমিটেড অফিস প্রাঙ্গণে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে টেলিটক তার গ্রাহকদের জন্য প্রদান করছে বিশেষ আকর্ষণীয় ৩৬ জুলাই স্মারক অফার।
উক্ত বিশেষ আকর্ষণীয় অফারটি উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ীমূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে টেলিটক নিয়ে এলো বিশেষ আকর্ষণীয় অফার। উক্ত বিশেষ অফারের এবহ-ত সিম ১৫০ টাকার পরিবর্তে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে, যা টেলিটকের সব কাস্টমার কেয়ার হতে নেওয়া যাবে।
এছাড়াও টেলিটকের সব প্যাকেজের গ্রাহকদের জন্য মাত্র ৩৬ টাকায়- ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ডাটা দিচ্ছে ৭ দিন মেয়াদে। গ্রাহক অফারগুলো নির্দিষ্ট টঝঝউ ঈড়ফব ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জে করার মাধ্যমে নিতে পারবে, যা বিস্তারিত টেলিটকের ফেসবুক এবং ওয়েব সাইটে পাওয়া যাবে।

Posted ৯:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


