আজ, Tuesday


১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ডেফ স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ১ম জাতীয় বধির দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ডেফ স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ১ম জাতীয় বধির দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : ডেফ স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম জাতীয় বধির দাবা প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। আজ ২৫ এপ্রিল ২০২৬ রাজধানী ঢাকার পল্টনস্থ পিকিং গার্ডেন থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে বেলা ১১ টায় থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ খায়রুল বশার। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শাহ বাবুল আহমেদ, মোঃ শাহিন হোসেন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী তানভীর হাসান, কোষাধ্যক্ষ ডিএম শামসুল আরেফিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নাজনীন আরা হাসান, শিখা নন্দী, দোভাষী ফিরোজা বেগম, গোলাম মঞ্জুর কাদের, আবদুর রহমান এবং রাসেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খায়রুল বশার বলেন, ডেফ স্পোর্টস ফাউন্ডেশন বরাবরই আমাদের বিশেষ দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। দাবা খেলা একটি বুদ্ধির লড়াই। এটি কেবলমাত্র একটি খেলা নয়, এটি একটি নীরব যুদ্ধ। এখানে কথা বলার প্রয়োজন হয় না, বরং প্রয়োজন হয় গভীর মনোযোগ, ধৈর্য এবং বিচক্ষণতার। আজ আপনারা প্রমাণ করেছেন যে, মন এবং মেধা যেখানে সজাগ, সেখানে কোনো শারীরিক সীমাবদ্ধতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিজয়ী খেলোয়াড়দের প্রতি অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য এই ট্রফি তাদের মেধার স্বীকৃতি। এছাড়া অংশগ্রহণকারীদের প্রতি তিনি শুভ কামনা জানান এবং যারা আজ জিততে পারেননি, তাদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন, দাবা খেলায় হয় কেউ জেতে, না হয় কেউ শেখে। আপনাদের প্রতিটি চাল ছিল সাহসিকতার পরিচয়।

তিনি আরও বলেন, আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো আপনাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আত্মবিশ্বাস তৈরির মাধ্যম। আমরা বিশ্বাস করি, সুযোগ পেলে আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও দেশের নাম উজ্জ্বল করবেন।

পরিশেষে, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান খেলোয়াড় ও নির্বাহী কমিটির সদস্যদের টুর্ণামেন্টের জার্সি এবং উপহার সামগ্রী তুলে দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com