আজ, Tuesday


১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সোমবার, ১০ আগস্ট ২০২৬
ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সংবাদটি শেয়ার করুন....

এম,শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ৯ আগস্ট সন্ধ্যায় উপজেলার তামাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইগাতী সদর উপজেলার তামাগাঁও এলাকার মজিবর রহমানের ছেলে মিলন এবং রাংটিয়া এলাকার জবেদালীর ছেলে আশরাফুল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রবর্তী, এএসআই সাদ্দামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তামাগাঁও এলাকায় মিলনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা। পরে সোমবার (১০ আগস্ট) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলার পর গ্রেপ্তার দুজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com