আজ, Monday


১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে নিউ জেনারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রবিবার, ০৯ আগস্ট ২০২৬
মুলাদীতে নিউ জেনারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : মূলাদীতে নিউ জেনারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুলাদী পৌরসভার ২ নং ওয়ার্ড নিউ জেনারেশন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্লাক ফাইটার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় মুলাদি গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফাইভ স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক ফাইটার্স।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ঐক্য পরিষদ সভাপতি সাংবাদিক মোঃ রাসেল মল্লিক, মুলাদি গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ কবির হোসেন, পৌরসভা যুবদল নেতা বাকির হোসেন সিকদার, কলেজ ছাত্র দল সভাপতি রিফাত মল্লিক, যুবদল নেতা মাসুদ শেখ, শাহিন হাওলাদর, ফয়সাল মল্লিক, মেঃ রনি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী ও শাওন বেপারী। খেলার পরিচালনার দায়ীত্ব পালন করেন, রাজন মোল্লা, তুহিন শেখ, জিসান মল্লিক, নাইম মল্লিক।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com