আজ, Tuesday


১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটের লালাবাজারে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ১

সোমবার, ১০ আগস্ট ২০২৬
সিলেটের লালাবাজারে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ১
সংবাদটি শেয়ার করুন....

গোলাম দস্তগীর খান ছামিন : সিলেট ঢাকা মহাসড়কের প্রতিনিয়ত যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা এই মহাসড়কে ঘটেছে প্রাণঘাতির মতো দুর্ঘটনা। গতকাল সোমবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসের হেল্পার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসডকের লালারগাও রাস্তার মধ্যে বরিশাল মেট্রো ট- ১১- ০১৭৫ ট্রাক ও ময়মনসিংহগামী শেরপুর – সিলেট ঢাকা মেট্রো- ব ১২ – ৫১০১ আল জান্নাত এক্সপ্রেস এর মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রল পাম্পের সামনে সিলেটগামী বাস ও ঢাকার দিকে যেতে থাকা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার নিহত হন। এই ঘটনায় ৫জন গুরুতর আহত খবর পাওয়া গেছে, দুর্ঘটনায় ট্রাকটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে প্রেরণ করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুজ্জামান বলেন,নিহত হেল্পারের নাম পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com