আজ, Wednesday


১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

তদন্তের বিশেষ স্বীকৃতি পেলেন এসআই শিপু কুমার দাস

বুধবার, ১৫ জুলাই ২০২৬
তদন্তের বিশেষ স্বীকৃতি পেলেন এসআই শিপু কুমার দাস
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি:
একটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার তদন্তে দক্ষতা, পেশাদারিত্ব এবং সময়োপযোগী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস-কে ‘স্পেশাল রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড’ প্রদান করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, সদর মডেল থানার মামলা নং-৩৭, তারিখ ৩০ জুন ২০২৬-এর তদন্তে এসআই শিপু কুমার দাস অসাধারণ দক্ষতার পরিচয় দেন। তার নেতৃত্বে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তদন্তের মাধ্যমে আরও দুইজন অজ্ঞাতনামা অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। এছাড়া গ্রেপ্তার হওয়া দুই আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করাও তদন্তের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে।
এসব সফলতা ও দায়িত্বশীল তদন্ত কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাকে ‘স্পেশাল রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড’ প্রদান করা হয়। প্রশংসাপত্রে পুলিশ সুপার তার ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্যও কামনা করেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে এসআই শিপু কুমার দাস বলেন, এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয়, এটি মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা এবং সহকর্মীদের আন্তরিক পরিশ্রম ছাড়া এ ধরনের সফলতা অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধ দমন ও মানসম্মত তদন্তে দক্ষ পুলিশ সদস্যদের উৎসাহিত করতে নিয়মিতভাবে এমন স্বীকৃতি প্রদান করা হচ্ছে। এতে পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com