আজ, Wednesday


১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু (ভিডিও)

সোমবার, ৩০ জুন ২০২৫
ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু (ভিডিও)
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: ক্রিকেটে যুক্ত হয়েছে হৃদয়বিদারক আরও এক অধ্যায়। খেলতে খেলতেই মারা গেছেন ভারতীয় এক ক্রিকেটার। সেটিও আবার এমন মুহূর্তে ঘটেছে, যা রীতিমতো হতবাক করেছে সবাইকে। গতকাল রোববার ম্যাচ চলাকালীন সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হরজিৎ সিং নামের এক ব্যাটার। পাঞ্জাবের ফিরোজপুরের গুরহর সহায় এলাকার ডিএভি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। অথচ কয়েক সেকেন্ড আগে সজোরে এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এক ভিডিওতে দেখা যায়, ছক্কা হাঁকানোর পর ক্রিজের মধ্যে বসে পড়েন হরজিৎ। ওই সময় নন-স্ট্রাইক প্রান্তের দাঁড়িয়ে থাকা সঙ্গীও এসে তার পাশে বসে পড়েন। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ। তখন মাঠে উপস্থিত সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ব্যাটিংয়ের সময় হরজিৎ সিংয়ের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট। জ্ঞান হারিয়ে ফেলার পর কিছু খেলোয়াড় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হরজিৎকে বাঁচানো যায়নি। এই ক্রিকেটার কাঠমিস্ত্রির কাজ করতেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com