আজ, Wednesday


১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বুধবার, ১২ আগস্ট ২০২৬
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ঢাকা অঞ্চল (উত্তর ও দক্ষিণ)-এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান; ডিএমডি ও চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ; চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদে; চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মণ্ডলসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ। সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ৩৭টি শাখার ব্যবস্থাপকগণ সহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারাবাহিক চর্চার ফলে আইএফআইসি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এর প্রতিফলন হিসেবে ব্যাংকের আমানত ইতোমধ্যে ৫৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।” তিনি ঋণ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন খাতে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে রিটেইল ও এমএসএমই ব্যবসার সম্প্রসারণ এবং বাংলা কিউআর সহ ডিজিটাল সেবার প্রসারের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা, পরিচালনগত অগ্রগতি ও বিদ্যমান শক্তিশালী ভিত্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন, সম্পদের গুণগত মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মণ্ডল ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক অগ্রগতির তথ্যচিত্র উপস্থাপন করেন। পরবর্তীতে ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com