

মশিউর রহমান টুটুল (জামালপুর) : শেরপুরের শ্রীবর্দী উপজেলা ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর দক্ষিণ কান্দাপাড়া কাঁচা রাস্তাটি অবহেলিত। দক্ষিণে শ্রীবর্দী ঝগড়ার চর রাস্তা অপরদিকে বকশীগঞ্জ জামালপুর সিএমবি হাইওয়ে সড়ক সংযোগে মধ্যস্থলে গ্রামীণ কাঁচা রাস্তাটি সংস্কারবিহীন অবহেলিত খানাখন্দে গর্ভে পরিণত হয়েছে,অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সহ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে চরমে।
মঙ্গলবার (১০ আগষ্ট ২৬)বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,কাঁচা রাস্তাটি দীর্ঘদিনে সংস্করণ না থাকায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী শিক্ষক ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবি মসজিদের নামাজ আদায়ে মুসল্লীগণ ছোটছোট যানবাহন সহ প্রায় ৩-৪ হাজার মানুষ ঝুঁকিতে চলাচল করছে। কৃষিপণ্য গৃহপালিত গবাদিপশু গরু, ছাগল, ভেড়া,হাস মুরগী বাজারজাত করতে অতিরিক্ত সময় অবচয়,বর্ষা মৌসুমে হালকা বৃষ্টিতে জলাবদ্ধতা রাস্তা ভেঙে বড়সড় গর্তে পরিণত সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীর। দুর্ভোগ লাগবে জনগণ কাঁচা রাস্তাটি দূত সংস্করণে দাবি জানিয়ে স্থানীয় এমপি মহোদয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ঝগড়ার চর বাজার ওয়ার্কশপ ব্যবসায়ী ফারুক মিয়া জানান,কাউনেরচর কান্দাপাড়া কাঁচা রাস্তাটি অবহেলিত বেহাল দশা স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণের কখনো সু-নজরে আসেনি। তা-ই দৈনিক গণবার্তা পত্রিকা ফটোসাংবাদিক মশিউর রহমান টুটুলকে বিষয়টি তুলে ধরার অণুরোধ জানিয়েছি যেন উপজেলা প্রশাসনের নজরে আসে এবং অবহেলিত খানাখন্দ সড়কটি সাধারণ মানুষের যেন দূর্ভোগ লাগব হয় ।
এ বিষয়ে ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম জানান,পরবর্তীতে সংযোগ সড়কে বরাদ্দের তালিকা দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন বলেন,রাস্তাটি দেখে পরিদর্শন করে বরাদ্দ অনুমোদন দেওয়া হবে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বক্তব্য,রাস্তার চিত্র দেখে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী প্রকৌশলী তাঁদের কে বলে দেখি কাঁচা রাস্তা ইটের সলিং বা পাকা করণে নতুন বরাদ্দ অনুমোদন হলে ব্যবস্থা নেওয়া হব।

Posted ৭:১৫ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


