আজ, Saturday


৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এমপি নয়নের উন্নয়নের ছোঁয়া লাগেনি মনপুরা-তজুমদ্দিন নৌ রুটে

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
এমপি নয়নের উন্নয়নের ছোঁয়া লাগেনি মনপুরা-তজুমদ্দিন নৌ রুটে
সংবাদটি শেয়ার করুন....

জেলা প্রতিনিধি, ভোলা : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের প্রধান মাধ্যম ‘মনপুরা-তজুমদ্দিন’ নৌরুটে দেখা দিয়েছে দুর্ভোগ। ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় নানা অবকাঠামোগত উন্নয়নের আভাস পাওয়া গেলেও, দ্বীপবাসীর নিরাপদে নদী পারাপারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পথটিতে এখনও লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। দীর্ঘ ছয় মাস ধরে এই রুটের একমাত্র নিরাপদ নৌযান ‘এসটি ইলিশা’ সি-ট্রাকটি ইঞ্জিন বিকল হয়ে ঘাটে পচে নষ্ট হলেও তা সচল করতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মনপুরাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিআইডব্লিউটিএ কর্তৃক ‘ডেঞ্জার জোন’ হিসেবে ঘোষিত এই নৌরুটে সি-ট্রাক বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণীর অসাধু চক্র। তারা বাধ্য হওয়া যাত্রীদের অবৈধ ইঞ্জিনচালিত ট্রলার ও ছোট কাঠের নৌকায় তুলে উত্তাল নদী পার করছে। যেখানে সি-ট্রাকে সময় লাগতো দেড় থেকে দুই ঘণ্টা, সেখানে এসব ঝুঁকিপূর্ণ ট্রলারে লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। উত্তাল স্রোত ও বৈরী আবহাওয়ায় প্রতিনিয়ত চরম আতঙ্কে যাতায়াত করতে হচ্ছে সর্বস্তরের মানুষকে।

মনপুরা-তজুমদ্দিন নৌ রুটে চলাচল করা কয়েকজন যাত্রী বলেন, আমাদের এমপি সাহেব এলাকার সামগ্রিক উন্নয়ন করলেও মনপুরা-তজুমদ্দিন নৌ রুটের এই প্রাণঘাতী সংকট দূর করতে কোনো সদয় নজর এখনো দেননি। তিনি এ বিষয়টি আমলে নিলে এতোদিন সমস্যা থাকার কথা নয়। যে কোনো মুহূর্তে বড় ধরনের নৌ-দুর্ঘটনায় একাধিক প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

যদিও বিআইডব্লিউটিসি খুব শিগগিরই বিকল্প সি-ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছে, তবে বাস্তবে এখনও তার কোনো প্রতিফলন ঘটেনি। এ অবস্থায় মনপুরা ও তজুমদ্দিনের সাধারণ মানুষ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নিরাপদ সি-ট্রাক চালু করার বিষয়ে এমপি নয়নের সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com