আজ, Saturday


৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আলীকদমে বন্যাদুর্গত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে সজজা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
আলীকদমে বন্যাদুর্গত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে সজজা
সংবাদটি শেয়ার করুন....

মোঃ হৃদয় চৌধুরী : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সজজা (সমাজের জন্য জাগরণ)-এর উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার চিউনি পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে চিউনি পাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

চাল বিতরণ কর্মসূচিতে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম। তিনি উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সজজা (সমাজের জন্য জাগরণ) অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয় বাসিন্দারা সংগঠনটির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com