

শাহ পরাণ হাওলাদার : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দিনাজপুর বিভাগীয় অফিসের উদ্যোগে ৪ আগস্ট প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ ফ্যামিলি প্লানিং অডিটোরিয়াম, দিনাজপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন মো: জসিম উদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়-ঢাকা, মো. মাহমুদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ- এনআরবি অ্যাডভান্সড ডিভিশন, মো: হাফিজুল ইসলাম তালুকদার, এসইভিপি ও ইনচার্জ (বগুড়া বিভাগীয় অফিস)।
সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন, এসএম ও ইনচার্জ, দিনাজপুর বিভাগীয় অফিস।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির মাধ্যমে বীমা গ্রাহক মরহুমা মর্তুজা বেগমের নমিনি (মেয়ে) মোসা: শামীমা আক্তারের হতে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার মৃত্যুদাবীর চেক এবং বীমা গ্রাহক মরহুমা মারুফা বেগমের নমিনি (স্বামী) মো: সুলতানের হাতে ৫০,৩৮৫ (পঞ্চাশ হাজার তিনশত পঁচাশি) টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়।
এছাড়াও মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করায় বিজয়ী কর্মী-কর্মকর্তাদের প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন।

Posted ৮:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


