

স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৩ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪০ শিশু। সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২১ জন এবং হামের উপসর্গ রয়েছে ৭৫১ জনের শরীরে। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৩ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪০ শিশু। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন। একইসময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৭৪ জন। চলতি বছরের একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৬৭ জন।

Posted ৮:১৭ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


