আজ, Saturday


১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজারের জলপ্রপাত শিল্পীগোষ্ঠী জাতীয় প্রতিযোগিতায় চতুর্থ 

শনিবার, ০১ আগস্ট ২০২৬
মৌলভীবাজারের জলপ্রপাত শিল্পীগোষ্ঠী জাতীয় প্রতিযোগিতায় চতুর্থ 
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশব্যাপী আয়োজিত ‘রক্তিম জুলাই গান নির্মাণ প্রতিযোগিতা–২০২৬’-এ মৌলভীবাজারের জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর নির্মিত গান ‘রক্তস্নাত জুলাই’ চতুর্থ স্থান অর্জন করেছে। সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী এ সাফল্য অর্জন করে।
গতকাল বুধবার (২৯ জুলাই ২৬) ঢাকার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পরিচালক জামিল আহমদের  হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সসাসের নির্বাহী পরিচালক জাকির হোসাইন এর সভাপতিত্বে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ আনাসের মমতাময়ী মা সানজিদা খান দীপ্তির আবেগঘন উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান। তিনি বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে সুস্থ সংস্কৃতির বিকাশে তরুণদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, লেখক ও গবেষক জাকির আবু জাফর, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ. এম. আবু মুসা, বাচিকশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, লেখক ও গবেষক সাইফুল আরেফিন লেলিন, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, সসাসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, সসাসের সাবেক দায়িত্বশীলবৃন্দ ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা বলেন, “সংস্কৃতি হলো প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার; শহীদ ওসমান হাদিসহ যে তরুণরা রাজপথে রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছে, গানের সুরে তাদের সেই ইতিহাস ধরে রেখে সসাসের এই আয়োজন তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ জননী ও আন্দোলনে আহত বীর যোদ্ধাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সম্মানজনক অবস্থান অর্জন মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও মানসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সংগঠনটির সদস্যদের উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com