আজ, Monday


২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন লন্ডন প্রবাসী রুহুল আমিন খাঁন

সোমবার, ২৭ জুলাই ২০২৬
জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন লন্ডন প্রবাসী রুহুল আমিন খাঁন
সংবাদটি শেয়ার করুন....

শেখঃ আব্দুল আজিজ মারজান : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউন্দা ইউনিয়নের বাসিন্দা ও লন্ডন প্রবাসী জনাব রুহুল আমিন খাঁন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের দাবি, প্রবাসে অবস্থান করেও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সহযোগিতা করে আসছেন। এছাড়াও দেশে থাকাকালীন সময়েও তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফলে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা জনাব রুহুল আমিন খাঁনকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। স্থানীয়দের ভাষ্য, একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে তারা তাকে নেতৃত্বে দেখতে চান।

এ বিষয়ে ফোনে কথা হয় জনাব রুহুল আমিন খাঁনের সঙ্গে কথা হলে তিনি জানান, “ব্যক্তিগতভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করার কোনো পরিকল্পনা আমার ছিল না। তবে এলাকার সাধারণ মানুষের আন্তরিক অনুরোধ ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছি। জনগণ চাইলে তাদের পাশে থেকেই কাজ করতে চাই।”উল্লেখ্য, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও স্থানীয়দের জোরালো সমর্থনের কারণে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com