

গোলাম দস্তগীর খান ছামিন : প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মাননা ও পদক গ্রহণ করছেন প্রধান শিক্ষিকা হাফছা বেগম। এবছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা ও পদক গ্রহণ করে প্রধান শিক্ষিকা হাফছা বেগম খুবই আনন্দিত।তিনি খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গৌরবান্বিত বোধ করে সহকারী শিক্ষকবৃন্দদের, স্কুলের ছাত্রছাত্রী, পরিচালনা কমিটি, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Posted ৮:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


