আজ, Thursday


১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বান্দরবানে জুলাই শহীদ দিবস উদযাপন : প্রধান অতিথি সাচিং প্রু জেরি এমপি

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বান্দরবানে জুলাই শহীদ দিবস উদযাপন : প্রধান অতিথি সাচিং প্রু জেরি এমপি
সংবাদটি শেয়ার করুন....

আ.র.ম শামীম : বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী । এ উপলক্ষে ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস ।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্রের পথে উত্তরণে জুলাই আন্দোলনের ভূমিকা অপরিসীম। জুলাইকে ধারণ করে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com