আজ, Thursday


১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লালমাই উপজেলা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
লালমাই উপজেলা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা
সংবাদটি শেয়ার করুন....

আবু হানিফ : কুমিল্লা লালমাই উপজেলা জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন’ ন্যায়ভিত্তিক’ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার ১৬ ই জুলাই ২০২৬ সকাল ১১ টায় লালমাই উপজেলা পরিষদ সম্মোলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুব্রত বিশ্বাস দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ এনামুল হক লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার ফাহমিদা আফরোজ উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন,কুমিল্লা দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রুমন উপজেলা ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সাব্বির এবং শুভ।

বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এই সময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও যে যে টিভির বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, দৈনিক গন বার্তা পত্রিকার লালমাই প্রতিনিধি ও পিএসপি টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি মোঃ আবু হানিফ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ আসলাম মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মনির হোসেন ডালিম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com